ওয়ানডেতে শীর্ষ ১০ বোলারের একজন সাকিব আল হাসান

 মোঃ তরিকুল ইসলাম জিসান, খেলাধুলা বিষয়ক প্রতিনিধি। 


  

জিম্বাবুয়েকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে সাকিব আল হাসান ব্যাটে-বলে ছিলেন অনন্য। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার পুরস্কারও পেলেন সবশেষ প্রকাশিত আইসিসির র‌্যাংকিংয়ে।


প্রথম ওয়ানডেতে বাংলাদেশে জেতে ১৫৫ রানে। ২৭৬ রান করার পর তারা জিম্বাবুয়েকে অলআউট করে ১২১ রানে। যাতে সাকিব ৯.৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট।


ওই ম্যাচ জয়ে বল হাতে দারুণ অবদান রাখায় ওয়ানডের বোলার র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে গেছেন সাকিব। আবারও জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। তার অবস্থান আট নম্বরে। আগের মতোই ওয়ানডের অলরাউন্ডার তালিকায় শীর্ষে সাকিব আল হাসান।

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...