গতকাল বরগুনায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিসার্চ একাডেমি আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।


মোঃ তরিকুল ইসলাম জিসান,স্টাফ রিপোর্টার 

বরগুনায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিসার্চ একাডেমি আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার  সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪৬ তম জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিসার্চ একাডেমির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পীযুষ চন্দ্র দে, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মো. মহেদী হাসান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহসভাপতি ফকরুল ইসলাম রনি এবং সাধারণ সম্পাদক জামাল আল হাদী প্রমুখ।

২০০১ সাল থেকে লেখক, সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট সোহেল হাফিজের উদ্যোগে বরগুনায় এই সংগঠনটির যাত্রা শুরু হয়। ইংরেজি ভাষা শিক্ষায় তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে নানামুখী উদ্যোগ, আয়োজন ও কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যান্ড রিসার্চ একাডেমি।

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...