রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ব্রেকিং
তাজা খবর পেতে চোখ রাখুন INFONEX NEWS-এর পাতায়...
প্রচ্ছদ / আজকের সংবাদ জাতীয় সংবাদ বরগুনা জেলার খবর স্থানীয় সংবাদ

১০০ পিস ইয়াবাসহ ১১মামলার আসামীকে গ্রেপ্তার

১০০ পিস ইয়াবাসহ ১১মামলার আসামীকে গ্রেপ্তার


মোঃ তরিকুল ইসলাম জিসান,স্টাফ রিপোর্টার 

নিজে একটি সিগারেটও সেবন করেন না কিন্তু বরগুনা জেলার যুব সমাজকে ধ্বংস করার তাগিদে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ডিলার হিসেবে চিন্হিত থাকলেও কেউ তাকে এর আগে ইয়াবা সহ হাতেনাতে ধরতে পারেনি।

 বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের শিবেরখাল থেকে বরগুনা সদর থানার  (ওসি) নেতৃত্বে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম রিয়াজকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। রিয়াজ (৩২) সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবন গোলার আব্দুল গনির মিয়ার ছেলে। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি, ইন্সপেক্টর তদন্ত শহিদুল ইসলাম মিলন সহ ৫জনের একটি টিম গিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করি। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্যসমূহ