দুমকিতে হকার পূণর্বাসন দাবিতে মানববন্ধন


মোঃ তরিকুল ইসলাম জিসান,স্টাফ রিপোর্টার
 

হকার পূণ:র্বাসন দাবিতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক হকাররা। সোমবার সকালে লেবুখালী ফেরিঘাটে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে অর্ধশতাধিক হকার উপস্হিত ছিলেন ।

হকারদের দলনেতা মোঃ আলাম ফরাজি তার বক্তব্যে বলেন, পায়রা নদীর ভাঙনে নিঃস্ব হওয়া দেড়শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পেশা ফেরীঘাটে ক্ষুদ্র ও হকারি ব্যবসা। আমরা লেবুখালী ফেরীঘাটে চানাচুর, আমড়া, ঝালমুড়ি, কলা, ডিম, পান, পানি, মাছ, শরবতসহ নানা প্রকার খাদ্যদ্রব্য ফুটপাতে ও ফেরীতে বেচা-বিক্রি করে কোন মতে স্ত্রী-পরিজন নিয়ে বেঁচে আছি। হকাররা প্রত্যেককে বিভিন্ন ব্যাংক ও এনজিও ঋণের মূলধন নিয়ে ব্যবসা করতেছি এবংসবাইকে সপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়।

উল্লেখ্য, লেবুখালী ফেরীঘাটে দক্ষিনাঞ্চলবাসির স্বপ্নের পায়রা সেতু নির্মিত হয়েছে। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের কথা আছে। সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়ার পর ফেরীঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এতে ফেরীঘাট কেন্দ্রিক দেড়শতাধিক হকার পরিবারগুলোর জীবন জীবিকাও থমকে দাড়ানোর আশঙ্কায় তারা (হকাররা) উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...